রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন

Reporter Name / ৫২৪ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে দিবসটি পালন করা হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, দুর্নীতি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা, দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমীরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, দুদকের সহকারী পরিচালক মোঃ এনামুল হক, প্রফেসর সিরাজ ভূইয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির, জেলা সমবায় কর্মকর্তা খাদিজা তুল কোবরা, অভিভাবক খবিরুল ইসলাম বাবুল, শিক্ষার্থী সালমানুর রহমান দুর্জয়, রাফিতা, মাহিয়া মৌ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host