রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয় করণ জোটের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৮৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা গত শুক্রবার নরসিংদী আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরাম ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নরসিংদী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মাঈন উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক- কর্মচারী ফোরাম (বামাশিকফো) ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর সদস্য সচিব অধ্যক্ষ মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী। উদ্বোধন করেন নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস) এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বিশেষ আলোচক ছিলেন বাবেশিকফো এর মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সমন্বয়ক ছিলেন বাবেশিকফো এর নির্বাহী মহাসচিব মো: জহিরুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক ছিলেন বাবেশিকফো এর সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবেশিকফো এর নরসিংদী জেলা শাখার সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নরসিংদীর আহ্বায়ক অধ্যক্ষ ড. মোহাম্মদ শফিকুল আজম কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন নকশিস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বাবেশিকফো এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান, বামাশিকফো নরসিংদীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন, বাবেশিকফো নরসিংদীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ ও নরসিংদী জেলা অধ্যক্ষ পরিষদ এর সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, পলাশ রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো: আরিফ পাঠান, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বাবেশিকফো নরসিংদীর সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবেশিকফো এর নরসিংদীর সাধারণ সম্পাদক ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নরসিংদীর সমন্বয়ক মুহাম্মদ কামরুল ইসলাম। বক্তব্যের পূর্বে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host