রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারে মতবিনিময় সভা

Reporter Name / ৩২০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, চাকুরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আগত পাঠক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় গণগ্রন্থাগারের সার্বিক কার্যক্রম, পাঠকসেবা উন্নয়ন, পাঠাভ্যাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গণগ্রন্থাগারকে জ্ঞানচর্চা ও মননশীল সমাজ গঠনের অন্যতম কেন্দ্র হিসেবে উল্লেখ করে এর আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নিয়মিত পাঠক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে নবাগত সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম বলেন, গণগ্রন্থাগারকে জনবান্ধব ও কার্যকর জ্ঞানকেন্দ্রে রূপান্তর করতে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারকে একটি আদর্শ পাঠকেন্দ্রে পরিণত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host