রায়পুরা প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রায়পুরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু’র আয়োজনে ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার পৌর শহরের মতলেব ভূইয়া শপিং কমপ্লেক্স মার্কেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু’র সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন, নরসিংদী জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মোক্তার, আব্দুল বাসেত, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহামেদ চৌধুরী মানিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।